Thursday, May 14, 2026

রেমাল মোকাবিলায় সতর্ক প্রশাসন! বাংলায় মোতায়েন NDRF-র ১৪ টিম

Date:

Share post:

ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। রবিবার দুপুর থেকেই কলকাতায় শুরু বৃষ্টি (Rain)। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে সবচেয়ে বেশি আতঙ্কিত সুন্দরবনের মানুষজন। ইতিমধ্যে, পরিস্থিতি মোকাবিলায় জোরকদমে মাঠে নেমে পড়েছে এনডিআরএফের (NDRF) টিম।

রবিবার এনডিআরএফের ইস্টার্ন রিজিয়নের কমান্ডার গুরমিন্দর সিং এই মর্মে জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ল্যান্ডফল হতে পারে রেয়াল।আইএমডি জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা। এখনও পর্যন্ত ১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এটা সুপার সাইক্লোন আমফানের মতো ভয়ানক হবে না। ইতিমধ্যেই দুর্গত এলাকাগুলি থেকে মানুষদের সাইক্লোনিক সেল্টারে স্থানান্তরিত করা হয়েছে।

ইতিমধ্যে রাজ্যে ১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে। ২টি করে টিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, একটি করে হাওড়া ও হুগলিতে টিম রাখা হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, সাগরের কিছু অংশে এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দূর্যোগের কারণে সকাল থেকেই মাইকিং চলছে।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...