Monday, May 18, 2026

Breakfas Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি ঘরে তোলে নাইটরা। আর এরপরই দেখা গেল এক অনন্য মুহুর্ত। ফাইনাল ম্যাচের পর কলকাতার মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এরপর জল্পনা তুঙ্গে , তবে কি টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন কেকেআর মেন্টর।

২) সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ২০১৪ সালের পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হলো কেকেআর। আর এই জয়ে দলের জন্য গর্বিত দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। বললেন, এটাই দলের কাছে চেয়েছিলাম।

৩) আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন কোটি কোটি টাকার পুরস্কার পেয়েছে কেকেআর। পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি-সুনীল নারিন-মিচেল স্টার্করা। আর এবার মাঠের বাইরে থাকা কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিল বিসিসিআই। মাঠের কর্মীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ।

৪) শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৪। চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর উপর রাগ কমছে না চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডুর। নাম না করে ফের বিরাট কোহলিকে একহাত নিলেন তিনি।


৫) বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা। দু’বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছেন! আগামী মরশুমে তাঁকে বাংলার হয়ে খেলতে দেখা যাবে। বছর দুয়েক আগে অভিমান করে বাংলা ছেড়ে ত্রিপুরা পাড়ি দিয়েছিলেন ঋদ্ধি। সেই তিনি আবার ফিরতে চলেছেন বঙ্গ ক্রিকেটে।

আরও পড়ুন- অভিমান ভুলে বাংলায় ফিরছেন ঋদ্ধি

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...