Monday, May 18, 2026

পুরীর জগন্নাথ দেবের চন্দনযাত্রায় অগ্নিকাণ্ড, বাজি দুর্ঘটনায় আহত ২৫!

Date:

Share post:

শ্রীক্ষেত্রে মর্মান্তিক দুর্ঘটনা, জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তূপে (Fireworks explosion accident in Puri) আগুন লেগে আহত অন্তত ২৫ জন! চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা (Chandan Yatra of Lord Jagannath) উপলক্ষে জড়ো হয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী। নরেন্দ্র পুষ্করিণী এলাকায় বাজি পুড়িয়ে আনন্দ করার সময়ই ঘটে যায় দুর্ঘটনা।

সূত্রের খবর জগন্নাথের চন্দন যাত্রা উপলক্ষ্যে এক জায়গায় বাজির স্তূপ করা ছিল। সেখানে বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি এসে ঘটে যায় দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী ২৫ জন আহত হওয়ার খবর মিলেছে। দ্রুত তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও পর্যন্ত কারোর প্রাণহানি হয়নি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnayak)।


 

Related articles

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...