Saturday, March 14, 2026

পুলিশকে মা.রধরে অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে ত.ল্লাশি, উ.ত্তেজনা ছড়ানোর চেষ্টা সন্দেশখালিতে

Date:

Share post:

পুলিশি অভিযান ঘিরে সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ যায়। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ওই নেতার বাড়িতে পুলিশ ঢুকতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতার পরিবারের সদস্যরা, পুলিশ আধিকারিকদের ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি, চিৎকার শুরু হয়। অময় ভুঁইয়ার পরিবারের মহিলা সদস্যদের বের করে নিয়ে আসেন RAF-র মহিলা আধিকারিকরা। এরপরই ঘরের মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়।

বিজেপি নেতার বৌদি পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান বলে জানা গিয়েছে। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। ক্ষোভ তুঙ্গে ওঠে। বিক্ষুব্ধ মহিলা সদস্যের অভিযোগ, কোনও তথ্য না দেখিয়ে গায়ের জোরে পুলিশ বাড়িতে ঢুকে গিয়েছে। পুলিশের দাবি, ভোটের আগে এবং ভোটের সময় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে ছিলেন এই অময় ভুঁইয়া। রবিবারও কার্যত এক ছবি দেখা গিয়েছিল সন্দেশখালিতে। রবিবার, সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার বাধে। সেখানেও, পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তুমুল বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। RAF এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢোকে পুলিশ, তল্লাশি চালাতে শুরু করে। এর পর যখন সাধন নন্দী নামে গ্রামের এক ব্যক্তিকে আটক করে তারা নিয়ে আসছিল, তখনই বিক্ষোভ দেখাতে থাকেন আগারহাটি মণ্ডলপাড়ার বাসিন্দারা। মহিলারাপরে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...