Wednesday, May 13, 2026

ইতিহাসে প্রথম: কেরালায় খাতা খুলতে পারে BJP, কংগ্রেসের কাছে হারছে CPIM!

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে পরতে পরতে চমক। বিজেপির সব দম্ভ ধুলিসাৎ করে এগিয়ে আসছে I.N.D.I.A.। চারশো পারের স্লোগান স্তব্ধ। NDA এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০০ পেরোয়নি। এই পরিস্থিতিতে আরেক চমক দেশের একমাত্র লালদুর্গ কেরালায়। সেখানে খাতা খুলতে পারে বিজেপি। আর বামেদের অনেক পিছনে ফেলে এগিয়ে কংগ্রেস। মাত্র দুটি আসনে এগিয়ে সিপিআইএম (CPIM)। আর কংগ্রেস এগিয়ে ১৩টি সিটে। বাংলায় এবারও বোধহয় খাতা খুলতে পারছে না বামফ্রন্ট। ত্রিপুরাতেও বাম এখনও শূন্য।এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইতিহাসে প্রথমবার কেরালায় খাতা খুলতে পারে বিজেপি। চমকে দিয়ে এই রাজ্যে দুপুর আড়াইটে পর্যন্ত ১ আসনে এগিয়ে বিজেপি (BJP)। ২ আসনে এগিয়ে শাসকদল সিপিআইএম। কংগ্রেস (Congress) এগিয়ে ১৩টি সিটে। দুটি আসনে এগিয়ে মুসলিম লিগ। সারা দেশে জোট করলেও কেরালা একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়েছে বাম-কংগ্রেস। বিরোধীরা একটাই কথা বলেছে, দেশে দোস্তি, আর কেরালায় কুস্তি! এখন ভোটেও সেই দোলাচলের ছাপ কি না তা ফলের কাঁটাছেঁড়ার পরেই বোঝা যাবে।

তবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাম (Left) এখনও শূন্য অবস্থাতেই আছে। বাংলায় সকালের দিকে বাম একটা আসনে এগিয়ে থাকলেও পরে শূন্য হয়ে গিয়েছে। কেরালায় বিজেপি-র হাওয়ার সময়ও ২০১৯-এও জেতেনি। কিন্তু সেই পরিস্থিতির বদল হয়েছে। রাজনৈতিক মহলের মতে, তাহলে আর সিপিআইএমের (CPIM) উপর আস্থা রাখতে পারছে না কেরালার মানুষ। এখন শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই ফল দাঁড়ায়, সেটাই দেখার।







Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...