Wednesday, May 13, 2026

কিছুক্ষণের মধ্যেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা! কীভাবে দেখবেন রেজাল্ট

Date:

Share post:

আর মাত্র হাতেগোনা কিছু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার  (WBJEE) ফলাফল। বুধবারই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বোর্ডের তরফে সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে থেকে পরীক্ষার্থীরা র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। চলতি বছরের ২৮ এপ্রিল, লোকসভা ভোটের মাঝেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এদিন ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে মেধাতালিকাও প্রকাশ করবে বোর্ড। প্রথম ১০ জনের নামও ঘোষণা করা হবে।

এদিন বিকেল চারটে থেকে অনলাইনে মার্কস ও ব়্যাঙ্ক জানতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ডের অফিসিয়াল দু’টি ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। ওয়েবসাইট দু’টি হল- www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in

জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট?

১) রেজাল্ট দেখতে প্রথমে প্রার্থীদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in বা www.wbjeeb.nic.in-তে যেতে হবে।

২) রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্ক থাকবে হোমপেজে। ‘WBJEE 2024 Results’-র লিঙ্ক দেখতে পাবেন। নিজের রেজাল্ট দেখতে সেই লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) একটি পেজ খুলে যাবে। সেই পেজ খুলে গেলে নিজের তথ্য দিতে হবে। সেই তথ্য দিয়ে লগইন করতে হবে প্রার্থীদের।

৪) লগইন করার পরে প্রার্থীরা দেখতে পাবেন যে তাঁরা কত পেয়েছেন।

৫) এর পরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

৬) পরবর্তী সময়ে ওই লিঙ্ক থেকেই র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে হবে।

সূত্রের খবর, চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন। ২০২৪-এর পরীক্ষাটি রাজ্যের ৩২৫টি কেন্দ্রের পাশাপাশি, ত্রিপুরার ২টি এবং অসমে ১টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছিল।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...