Friday, May 8, 2026

“আগামী দিনগুলি আরও সাফল্যমন্ডিত হোক”! জয়েন্ট উত্তীর্ণদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEE )উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনগুলি আরো সাফল্যমন্ডিত হোক, তোমাদের ভালো কাজ দেশের মুখ আরো উজ্জ্বল করুক – এই প্রার্থনা করি। যারা কোনো কারণে আজ সফল হতে পারোনি, তাদের বলব তোমরা মন খারাপ কোরোনা। লক্ষ্য স্থির রেখে একমনে এগিয়ে চলো। আগামিদিনে তোমরাও নিশ্চিতভাবে সাফল্য পাবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।” এদিন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই এক্স হ্যান্ডেলে উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার দুপুরে রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠক করে জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের এবং প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করেন। তবে অনলাইনে রেজাল্ট দেখা যাবে বিকেল ৪টের পরেই। ফল প্রকাশের পরই উত্তীর্ণদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলতি বছর রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র, দ্বিতীয় কল্যানীর শুভ্রদীপ পাল, তিনি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের পড়ুয়া। তৃতীয় কৃষ্ণনগরের বিবস্বন বিশ্বাস, তিনি কৃষ্ণনগরের বিশাল মোরো স্কুলের ছাত্র। চতুর্থ স্থানে রয়েছেন শিলিগুড়ির ইরাদ্রি বাসু খান্দ, তিনি ডাবগ্রাম-ফুলবাড়ির দার্জিলিং পাবলিক স্কুলের পড়ুয়া। পঞ্চম নরেন্দ্রপুরের বাসিন্দা কলকাতার সাউথ হাইস্কুলের পডুয়া ময়ূখ চৌধুরী, ষষ্ঠ হয়েছেন হুগলির ত্রিবেণী টিসু বিদ্যাপীঠের পড়ুয়া ঋতম বন্দ্যোপাধ্যায়‌। সপ্তম
আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের পড়ুয়া অভীক দাস। অষ্টম হয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অথর্ব সিংহানিয়া। নবম স্থান অধিকার করেছেন স্কটিশ চার্চ কলেজিয়েট হাইস্কুলের পড়ুয়া সৌনক কর এবং দশম স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রতাপগড়ের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া বিজিত মইশ।

উল্লেখযোগ্যভাবে এবার জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে চারজন হলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। চলতি বছর পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯,০২৫ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৪,৪৬৭। উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন।


Related articles

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...