Thursday, May 7, 2026

অজিত পাওয়ার শিবিরের বিধায়করা শরদ-মুখী ! জল্পনার শিরোনামে এনসিপি

Date:

Share post:

দেশজুড়ে যখন সরকার গঠন নিয়ে নানা মত প্রকাশ্যে আসছে ঠিক তখনই মহারাষ্ট্রে অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠীর প্রায় ১০-১৫ জন বিধায়ক শরদ পাওয়ার শিবিরের সাথে যোগাযোগ করছেন। একদিকে সরকার গঠনের লক্ষ্যে যখন NDA শরিকদের সঙ্গে বৈঠক করছে, তখন ভাঙ্গনের সমীকরণ দানা বাঁধতে শুরু করেছে। রাজনৈতিক মহল বলছে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এবং লোকসভা নির্বাচনে অজিত পাওয়ারের এনসিপি একটি আসনে জয়লাভ করার পর এই ‘ঘর ওয়াপসির’ সম্ভাবনা তৈরি হয়েছে। কোনও দলের নাম না করে, শরদ পাওয়ারের তরফে এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল বলেছেন, “বেশ কয়েকজন নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আগামী ৯ জুন আমাদের সভায় এই প্রস্তাবগুলি নিয়ে ভাবব। ১০ জুন, আমাদের প্রতিষ্ঠা দিবস।” তবে অজিত পাওয়ার গোষ্ঠী এই খবরটিকে “ভুয়ো” বলে জানিয়েছে।

বুধবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর্যালোচনা করতে তাঁর দলের সিনিয়র নেতাদের সাথে একটি বৈঠক করেছিলেন। অজিত পাওয়ারের এনসিপি চারটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং শুধুমাত্র একটি (রায়গড় আসন) দখল করতে পেরেছিল।দলের জন্য একটি বড় বিপর্যয়ের মধ্যে, অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার বারামতি লোকসভা আসন থেকে শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের কাছে ১ লক্ষ্য ৫০ হাজারের বেশি ভোটে হেরেছেন। ২০২৩ সালে অজিত পাওয়ার তাঁর কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যার ফলে এনসিপি বিভক্ত হয় হয়েছিল। অজিত পাওয়ার তখন আরও কিছু বিধায়কের সাথে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা জোটে যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর ফের একবার সমীকরণ বদলের সম্ভাবনা তৈরি হয়েছে ।

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...