Thursday, May 14, 2026

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে পাকিস্তান! সহযোগিতার আশ্বাস দিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শরিফ

Date:

Share post:

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Secretary Council) অস্থায়ী দেশ হিসাবে জায়গা পাকা করল পাকিস্তান (Pakistan)। শুক্রবার ১৮২ ভোট পেয়ে নিরাপত্তা পরিষদে নিজেদের জায়গা পোক্ত করে নিল শাহবাজ শরিফের দেশ। ২০২৫ সাল থেকে আগামী ২ বছর অস্থায়ী সদস্য হিসেবে থাকবে পাকিস্তান‌। স্বভাবতই প্রতিপক্ষ দেশের নিরাপত্তা পরিষদে জায়গা পাকা করায় কিছুটা হলেও যে মোদি সরকারের অস্বস্তি বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে দেশের জায়গা পাকা হতেই উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি লেখেন, ২০২৫-২৬ সালে নিরাপত্তা পরিষদের সদস্য হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে সবসময় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেন এবং ফ্রান্স। বাকি ১০টি অস্থায়ী সদস্যপদের জন্য দু’বছর অন্তর ভোটাভুটি হয়। পাঁচটি করে দেশ নির্বাচিত হয়ে আসে। এবার পাকিস্তান ছাড়াও ভোটে জয়ী হয়েছে, সোমালিয়া, ডেনমার্ক, গ্রিস এবং পানামা।


Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...