Wednesday, May 13, 2026

মোদিরাজ্যে দশ বছরের খরা কাটল কংগ্রেসের, কীভাবে সম্ভব করলেন গেনিবেন

Date:

Share post:

দশ বছর পরে গুজরাটে আবার সাংসদ আসনে জয় কংগ্রেসের। একদিকে যখন কেরালায় প্রথমবার আসন জয় নিয়ে উৎসব করছে, তখন গুজরাটের এই একটি আসনে কংগ্রেসের জয় বিজেপির গলার কাঁটা। তবে ৪৯ বছরের মহিলা প্রার্থী গেনিবেন ঠাকুরের বনসকণ্ঠ আসন জয়ের রাস্তা নেহাৎই সহজ ছিল না। সব প্রতিকূলতাকে পরাস্ত করে গেনিবেনের জয়ে স্থানীয় কংগ্রেস নেতাদের কাছে ‘রকস্টার’-এর তকমা পেয়েছেন তিনি।

লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসের তহবিল আটকে দেয় কেন্দ্রের মোদি সরকার। ফলে গেনিবেনের মত পিছিয়ে পড়া উপজাতি গোষ্ঠীর প্রার্থীর পক্ষে এই নির্বাচনে লড়াই করাটাই বিরাট কঠিন হয়ে দাঁড়ায়। তাঁর নিজের কাছে গুজরাটের মতো রাজ্যে কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করাটাই ছিল কঠিন। সেই পরিস্থিতিতে টাকার জন্য তাঁকে ভরসা করতে হয়েছে স্থানীয় মানুষের উপর। বর্তমানে ট্রেন্ডিং হওয়া ক্রাউড ফান্ডিংয়ের পথে গিয়েছেন গেনিবেন। কংগ্রেস নেতাদের দাবি, স্থানীয় মানুষের থেকে ১১১টাকা করে চাওয়া হয়েছিল প্রচার চালিয়ে যাওয়ার জন্য।

তবে আর্থিক সমস্যার পাশাপাশি ছিল বনসকণ্ঠের প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর ক্ষমতার চাপ। আর্থিক দিক থেকে বলবান বিজেপি প্রার্থীর ক্ষমতার প্রয়োগে এলাকায় মিথ্যা মামলা, পুলিশের ক্ষমতার অপপ্রয়োগ, বেআইনি পেশিশক্তির প্রয়োগের সঙ্গেও লড়তে হয়েছে কংগ্রেস প্রার্থীকে।

রাজনীতিকদের মতে, প্রবল চাপের মধ্যে লড়াই-ই গেনিবেনের জন্য শাপে বর হয়েছে। বনসকণ্ঠে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী ও মুসলিম ভোট যথেষ্ট রয়েছে। সেখানে বিজেপি প্রার্থী রেখাবেন চৌধুরি একজন উচ্চবর্ণের মহিলা। অন্যদিকে ওবিসি জাতিভুক্ত গেনিবেনের পক্ষে নির্বাচনী প্রচারে কোনও হেভিওয়েট নেতাও এলাকায় যাননি। ফলে তিনি যে ভোট পেয়েছেন তা এলাকার মানুষের জন্যই। আর এই জনসমর্থন তিনি গত সাত বছর ধরে সংগ্রহ করেছে, যা শুরু হয়েছিল ভাভ বিধানসভা এলাকা থেকে। ২০১৭ সালে ভরা বিজেপির বাজারে ভাভ বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসাবে জয়লাভ করেন গেনিবেন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও ভাভ থেকেই তিনি বিধায়ক হন। সেই ভরসাতেই ২০২৪ সালে তাঁকে লোকসভার টিকিট দেয় কংগ্রেস, আর এখানেই সফল কংগ্রেসের প্রার্থী নির্বাচন।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...