Friday, June 19, 2026

নাচতে না জানলে উঠোন ব্যাঁকা! অধীরকে তীব্র কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

২৫ বছর ধরে বহরমপুরে গুণ্ডামি করার পর অবশেষে মানুষের জবাবে ধুয়ে-মুছে গিয়েছেন অধীর চৌধুরী। তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে গোহারা হেরেছেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ। আর প্রথমবার হেরেই চক্রান্ত করে হারানোর হাস্যকর অভিযোগ তুলেছেন তিনি। অধীরের এই ভ্রম শুধরে দিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভায় সাংবাদিক সম্মেলনে মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নাচতে না জানলে উঠোন ব্যাঁকা। যেদিন থেকে অধীর চৌধুরী সিপিএমের হাত ধরেছেন, সেদিন থেকে কংগ্রেস তাঁর সঙ্গে নেই। দলের কর্মী-সমর্থকরাও তাঁর পাশে নেই।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করায় অধীরকে ধুয়ে দিয়ে ফিরহাদের জবাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় নেতৃত্বের জন্যই দাঙ্গা নেই রাজ্যে। দাঙ্গাবাজরা মাথা তুলে দাঁড়াতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা-বিরোধী। সাম্প্রদায়িক অশান্তি রুখতে গিয়ে তাঁর প্রাণ সংশয়ও হয়েছে। আর অধীর চৌধুরী কখনও সেই দাঙ্গাবাজদের সঙ্গে হাত মেলাচ্ছেন, কখনও সিপিএমের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই সিপিএমের সঙ্গে হাত মেলাতেই অধীরবাবুর কাল হয়েছে।

আরও পড়ুন- যোগাযোগ ব্যবস্থায় জোর! ৫ বছরের চুক্তিসাপেক্ষে কলকাতা বন্দরের দায়িত্বে আদানি গোষ্ঠী

 

 

Related articles

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...