Friday, May 15, 2026

কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলায় মৃত ১০, শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভোট মিটতেই ফের অশান্ত স্বর্গরাজ্য। রবিবার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ৩০ জনের কাছাকাছি।

রবিবারের এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনার তদন্ত চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের এই বাসটি। সেই সময়ে হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষনের মধ্যেই ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই এই মুহূর্তে মনে করছে পুলিশ।

আরও পড়ুন- কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা! মৃত ১০

সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে এখনও। তারাই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন।

যদিও ভোটের আবহেও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল। গত ১৯ মে দুটি জায়গায় গুলি চলেছিল। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক নেতা। এছাড়া দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন এক পর্যটক দম্পতি। আজ নরেন্দ্র মোদীর শপথগ্রহণের দিনেই এমন এক ঘটনা কাঙ্খিত নয়।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...