Friday, May 15, 2026

বাংলায় ফিরেই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ঋদ্ধি

Date:

Share post:

ফের বাংলায় ফিরেছেন ঋদ্ধিমান সাহা। দু’বছর ফের বাংলায় পাপালি। গত দু’বছর বাংলার ক্রিকেটে ছিলেন না ঋদ্ধি। বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন তিনি। তবে ফের বাংলায় ফিরেছেন ঋদ্ধি। খেলবেন বেঙ্গল প্রো টি-২০ লিগে। আর তার আগে জানিয়ে দিলেন সুযোগ পেলে বাংলার হয়ে রঞ্জিট্রফিও খেলতে চান।

আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলবেন ঋদ্ধি। অভিমন্যু ঈশ্বরণ চোটের জন্য ছিটকে যাওয়ার পরেই পরিবর্ত ক্রিকেটারের খোঁজে ছিল মেদিনীপুর উইজার্ডস। অভিমন্যুর জায়গায় খেলবেন ঋদ্ধিমান। আর সেই ম্যাচে নামার আগে বাংলার পাপালি বলেন, “ মাঝে দু’বছর ছিলাম না। আবার ফিরে এসেছি। যদি সুযোগ পাই বাংলার হয়ে ভাল খেলার চেষ্টা করব। ”এরপর ঋদ্ধি আরও বলেন, “ বাংলা ছেড়ে চলে গেলেও সব সময় চেয়েছি বাংলা ভাল খেলুক। কারণ, এখানেই আমাদের জন্ম, বড় হওয়া। আমি আর সুদীপ ত্রিপুরায় গেলেও সারাক্ষণ বাংলার ক্রিকেটের খবর রাখতাম। বাংলার সকলের সঙ্গে যোগাযোগ খুব ভাল ছিল। ওখানে চলে যাওয়ার মানে এই নয়, সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বাংলা-ত্রিপুরা খেলার সময়ও সকলের সঙ্গে দেখা হত, গল্প হত। শুধু আমরা অন্য সাজঘরে থাকতাম। বাংলা শেষ কয়েক বছর খুব ভাল খেলেছে। আশা করছি আগামী দিনে দলের সাফল্যে আমরা সাহায্য করতে পারব। তবে এখন আমার লক্ষ্য বেঙ্গল প্রো টি-২০ লিগে ভাল খেলা। এখানে সুদীপ অধিনায়ক। লক্ষ্মীদা আছে। আরও অনেকে আছে। সবাই মিলে ভাল খেলার চেষ্টা করব। প্রথম লক্ষ্য নক আউট পর্যায়ে ওঠা। তার পরে সেখান থেকে সামনের দিকে তাকাব।“

এদিকেব তাঁর বাংলায় ফিরে আসার কৃতিত্ব দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির’র প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে । এই নিয়ে ঋদ্ধি বলেন, “বাংলায় ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। আমার বাংলায় ফেরার পিছনে আমার স্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সবচেয়ে বেশি।“

আরও পড়ুন- ইতি হাবাস জমানা, মোহনবাগানের নতুন কোচ মোলিনা


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...