Wednesday, May 13, 2026

বিরাটের পাশে দাঁড়ালেন দলের সতীর্থ, বললেন খুব তাড়াতাড়ি রানে ফিরবেন তিনি

Date:

Share post:

চলতি টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যে সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।  টিম ইন্ডিয়া সুপার এইটে পৌঁছে গেলেও, এখনও পর্যন্ত রান পাননি বিরাট কোহলি। আইপিএল-এ সর্বোচ্চ রান করলেও এখনও দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। যা চিন্তায় রাখছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। যদিও এই নিয়ে ভাবছেন না দলের সতীর্থ শিবম দুবে।

এদিন তিনি বলেন, “ আমি কোহলি সম্পর্কে বলার কে? তিনটি ম্যাচে রান পায়নি ঠিকই, পরবর্তী তিনটি ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক করবে কোহলি। আমরা সবাই কোহলির খেলার ধরন জানি। ও কী করতে পারে, সেটাও আমাদের জানা।”

বিরাটের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করও। এই নিয়ে তিনি বলেন, “ দেশের হয়ে খেলার সময় একজন খেলোয়াড়ের সবথেকে বড় মোটিভেশন হল ম্যাচ জেতা। বিরাট ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে। ও জানে কীভাবে রানে ফিরতে হয়। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। এরপর আমরা সুপার এইটে খেলব। তারপর সেমিফাইনাল। আশা করি, ফাইনালেও উঠব। বিরাটকে তাই ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে নিজের উপর আস্থা রাখতে হবে। আমার ধারণা, সেটা ওর প্রচুর পরিমাণে রয়েছে।’’

সানি আরও যোগ করেছেন, ‘‘তিনটে ইনিংসে ব্যর্থ হয়েছে বলেই বিরাট খারাপ খেলছে, এটা মানতে পারছি না। কখনও ভাল বলে আউট হয়েছে। আবার অন্য সময় যে বল ওয়াইড হত বা স্লিপের উপর দিয়ে বাইন্ডারি হয়ে যেত, সেটা আমেরিকা ম্যাচে হয়নি। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের বিরাটের উপর বিশ্বাস রাখতে হবে। ও ঠিক রানে ফিরবে। সেটা হয়তো পরের ম্যাচেই।’’

আরও পড়ুন- ৬৮’তেও জমিয়ে জামাইষষ্ঠী পালন অরুণ লালের

 


 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...