Sunday, March 15, 2026

বোলারদের দাপটে উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহজ জয়

Date:

Share post:

মঙ্গলবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স সাত উইকেটে হারাল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে । অধিনায়ক মিতা পল ১৫ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন। মূলত, তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের হয়ে প্রিয়সি আইচ ১১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। অনন্যা হালদার মাত্র ১৮ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন।

প্রথমে ব্যাট করে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন ব্রিস্টি মাজি (২৯) এবং প্রিয়াঙ্কা বালা (২৯)। জবাবে, লাক্স শ্যাম কলকাতা টাইগার্স স্বাচ্ছন্দ্যে লক্ষ্য তাড়া করে, ১৪.৫ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করে। ইপ্সিতা মন্ডল (২৮) এবং মমতা কিস্কুর ২৭ রান করে তাদের দলকে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা নেন। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে স্নিগ্ধা বাগ দুটি উইকেট নেন।

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...