Thursday, May 14, 2026

বন্ধ ঘরের বাইরে থেকেই ঠাকুমা-বড়মাকে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন তৃণমূল প্রার্থী মধুপর্ণার

Date:

Share post:

বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। প্রয়াত ঠাকুমা বীণাপাণি দেবীকে শ্রদ্ধা জানিয়েই মনোনয়ন (Nomination) দেন মধুপর্ণা। ঠাকুমার ঘর তালা বন্ধ থাকায় বাইরে থেকেই প্রণাম করেন।

মতুয়া বড়মা বীণাপাণি দেবীর পাশের ঘরে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়ে মধুপর্ণা থাকতেন। মাস কয়েক আগে একদিন রাতে আচমকা দলবল নিয়ে বড়মার ঘরের তালা ভেঙে দখল নেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বাড়ি থেকে বার করে দেওয়া হয় মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়েকে।

বনগাঁয় দলীয় কার্যালয় থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিস পর্যন্ত যান মধুপর্ণা। প্রার্থীর সঙ্গে তাঁর মা মমতাবালা ঠাকুর। ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস, বাগদার দুই ব্লক সভাপতি পরিতোষ সাহা ও অঘোর হালদার সহ অন্যান্যরা। মনোনয়ন জমা দিয়ে মধুপর্ণা বলেন, ‘বাগদা কেন্দ্রে আমাদের জয় নিশ্চিত। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দেবেন।’ নারায়ণ গোস্বামী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মধুপর্ণাকে প্রার্থী করেছেন। আমরা প্রার্থীকে সামনে রেখে মানুষের বাড়ি বাড়ি যাব। আমরা আশাবাদী, বাগদার মানুষ এবার মধুপর্ণাকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন।’

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...