Saturday, June 20, 2026

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়

Date:

Share post:

গত ১৫ জুন আচমকা অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy)। বুক ধড়ফড়ানি, অস্বস্তি হতে থাকে ৭৯ বছর বয়সী অভিনেত্রীর। কোনও ঝুঁকি না নিয়ে তখনই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত তিনি স্থিতিশীল। তাই শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সন্ধ্যা রায়।

গত, সোমবার সকাল থেকে বর্ষীয়ান এই অভিনেত্রীর ( Sondhya Roy) বুকে একটু অস্বস্তি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন জারি করে জানানো হয় যে এখন পুরোপুরি স্থিতিশীল অভিনেত্রী। তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। ভর্তি হওয়ার পর থেকে অভিনেত্রীর ইসিজি করা হয়েছে, ইকোকার্ডিওগ্রাফি, ২৪ ঘন্টা-হোল্টার পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক রক্ত ​​পরীক্ষা করা হয়েছে। আপাতত তিনি সুস্থ। আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী।


Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...