Thursday, May 14, 2026

সংসদের রীতি ভেঙ্গে নিযুক্ত বিজেপির প্রোটেম স্পিকার! সহযোগিতায় না ইন্ডিয়া জোটের 

Date:

Share post:

লোকসভার প্রোটেম স্পিকার বিতর্কে নয়া মোড়, দেশে নতুন সরকার গঠনের পর আসন্ন সংসদ অধিবেশনে প্রোটেম স্পিকার (Lok Sabha Protem Speaker Controversy) ভর্তৃহরি মেহতাবকে ( Bhartruhari Mahtab) সাহায্য না করার সিদ্ধান্ত নিল I.N.D.I.A জোট। এর আগে সরকারের তরফে কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-এর (DMK) কে সুরেশ, সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) এবং টিআর বালুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে আলোচনার পর সরকারের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে সংসদের অধিবেশন। শনিবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন জানান (Derek o Brayen)যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রোটেম স্পিকারের সহায়ক হিসাবে সভা পরিচালনা করবেন না। প্রোটেম স্পিকার পদে বিজেপি সাংসদকে দায়িত্ব দেওয়ার বিষয়টা ভালো চোখে দেখছে না কংগ্রেসও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বৃহস্পতিবার ভর্তৃহরি মেহতাবকে (Bhartruhari Mahtab) লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করার পরই প্রতিবাদ করেছিল ইন্ডিয়া জোট (I.N.D.I.A Allience)। বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়ে সপ্তমবারের জন্যে সাংসদ নির্বাচিত হয়েছেন ভর্তৃহরি।বিরোধীদের দাবি, নিয়ম বহির্ভূত ভাবে বিজেপি সাংসদকে প্রোটেম স্পিকার পদে নিযুক্ত করা হয়েছে। রীতি অনুযায়ী, সংসদের সবচয়ে বর্ষীয়ান সাংসদকে প্রোটেম স্পিকরার করা হয়ে থাকে। এই আবহে এবারের লোকসভায় সবচেয়ে বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের সুরেশ। অথচ তাঁকে নিযুক্ত না করেই সংসদ নিজেদের ইচ্ছেমতো পরিচালনা করতে ভর্তৃহরি মেহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে। তাই বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছেন, কংগ্রেসের সুরেশ কোদিকুন্নিল, ডিএমকে-র থাল্লিকোট্টাই রাজুথেভার বালু ও তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায় প্রোটেম স্পিকারের সহকারী হিসেবে কাজ করবেন না।

 

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...