Thursday, May 14, 2026

উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে ৯ উইকেটে জয়ী এলএসকেটি

Date:

Share post:

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রাচি রাহ টাইগার্স (এসআরটি)। তারা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট ১০০ রান করে। এই রানে মূল অবদান রয়েছে পার্ণা পল ২১ রান এবং রোশনি খাতুন ১৯ রান। এলএসকেটি-এর হয়ে প্রিয়সি আইচ ২ উইকেট এবং অরুণা বর্মণ ১ উইকেট নেন।
১০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স মাত্র ১৪.৪ ওভারে লক্ষ্য পৌঁছে যায়। এক উইকেট হারিয়ে ১০৪ রান করে তারা। তিথি দাস একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৪৯ বলে ৫৭ রান করেন এবং মিতা পল ২৯ বলে ৩৪ রান করেন। মূলত তার দুরন্ত ব্যাটিংয়ের জেরে এদিন সহজেই জয়ের দোড়গোড়ায় পৌঁছে যায় এলএসকেটি। এসআরটির হয়ে একমাত্র উইকেট নেন রাসমণি দাস।

তিথি দাস তার অসাধারণ ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...