Thursday, May 14, 2026

ইংল্যান্ডকে হারাতেই ফের ভারতকে খোঁচা মাইকেল ভনের

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। ইংরেজদের হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করে ফেলে রোহিত শর্মার দল। আর এরপরই আইসিসির ওপর তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অভিযোগ করেন, আইসিসি ভারতের প্রতি পক্ষপাতিত্ব করে ।

এই নিয়ে ভন বলেন, “ এটা তো ভারতের প্রতিযোগিতা। ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে। ওরা প্রতিযোগিতা শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ওরা সব ম্যাচ সকালে খেলে যাতে ভারতে সকলে রাতে খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে! আইসিসি-র উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।” এখানেই না থেমে ভন আরও বলেন, “ যেটা বললাম। দ্বিপাক্ষিক সিরিজে এগুলো মানা যায়। কিন্তু বিশ্বকাপে কোনও একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয়। আর এই প্রতিযোগিতাটা তো পুরোপুরি ভারতের কথা ভেবেই তৈরি করা হয়েছ।”

এই প্রথম নয়, ভন এর আগেও ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট শেফালি-স্মৃতির, প্রথম দিনেই ভারতের রান সংখ্যা  ৪ উইকেট হারিয়ে ৫২৫

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...