Thursday, June 4, 2026

চোপড়াকাণ্ড নিয়ে কড়া রাজ্য! শোকজ আইসি, নিগৃহীতাকে পুলিশি নিরাপত্তা প্রশাসনের

Date:

Share post:

চোপড়ায় সালিশি সভায় মাতব্বরির ঘটনায় এবার কড়া ব্যবস্থা নিল রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসন আগেই চটজলদি ব্যবস্থা নিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত চলছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চোপড়ার আইসিকে শোকজ করা হয়েছে। নিগৃহীতার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, যে সমস্ত ব্যক্তি ওখানে বসে গোটা ঘটনা দেখছিলেন তাঁদেরকেও এই দোষে অভিযুক্ত করা উচিত। একজন মানুষ দাদাগিরি করছে, আর বাকিরা কি বসে মজা দেখছিল? সিপিএমের আমলে এসব বহু হয়েছে, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়িত্বের সঙ্গে কাজ করছে। এদিন চোপড়া-কাণ্ডে মূল অভিযুক্ত জেসিবি ওরফে তাজামুল হককে সোমবার তোলা হল ইসলামপুর মহকুমা আদালতে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দীঘলগাঁ এলাকায় বিবাহবহির্ভূত সম্পর্কের দরুণ সালিশি সভায় যুগলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এর আগে বিধায়ক হামিদুল রহমান জানান, সালিশি সভার এই ঘটনার সাথে দলের কেউ জড়িত নয়। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালও বলেন, এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কোনও নেতা নয়।

জেলার পুলিশ সুপার জেবি কে থমাস বলেন, এই ঘটনায় পুলিশ অবিলম্বে অভিযুক্তকে চিহ্নিত এবং গ্রেফতার করেছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে। ওই মহিলাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- স্রেফ নম্বর যোগে এত ভুল হয় কী করে? মাধ্যমিকের পরীক্ষকদের সতর্ক করল পর্ষদ

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...