Saturday, May 16, 2026

নাম ভাঙিয়ে বিজ্ঞাপন! পুলিশে অভিযোগের পথে রামকৃষ্ণ মিশন

Date:

Share post:

বিজ্ঞাপনে নেতা অভিনেতা থেকে লোভনীয় অফার, গৃহস্থের পকেটে ঝাঁকি মেরে তার খানিকটা ভাগ নিয়ে আসতে কোনও কসুর করে না বিজ্ঞাপন সংস্থাগুলি। এবার সেই তালিকায় নাম উঠল বেলুড় মঠের। বেলুড় মঠের নাম ভাঙিয়ে এক সিমেন্ট সংস্থার বিজ্ঞাপন ঘিরে এবার বিতর্ক ছড়ালো। বিনা অনুমতিতে নাম ব্যবহারের জন্য প্রয়োজনে বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথাও জানায় রামকৃষ্ণ মঠ ও মিশন।

সিমেন্ট প্রস্তুতকারক এক সংস্থা তাদের বিজ্ঞাপনে তাদের বিশ্বাসযোগ্যতার সঙ্গে বেলুড় মঠের বিশ্বাসযোগ্যতার তুলনা করা হয়েছে। যে বিশ্বাস বেলুড় মঠের নামের সঙ্গেই জুড়ে রয়েছে, সেই বিশ্বাসকে সংস্থা নিজেদের নামের সঙ্গে জুড়ে বিজ্ঞাপনটি সাজিয়েছেন। এবং গোটাটাই বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশনকে না জানিয়ে করা হয়েছে বলেই দাবি মঠ ও মিশন কর্তৃপক্ষের।

বিজ্ঞাপনে ছবি বা নাম ব্যবহার করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের অনুমতি অবশ্যই নিতে হয়। এক্ষেত্রে রামকৃষ্ণ মঠ ও মিশনের উপর ভক্তদের বিশ্বাসকে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে বিনা অনুমতিতে। গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভেবেছেন মঠ ও মিশন কর্তৃপক্ষ। যদিও রামকৃষ্ণ মিশনের প্রতিক্রিয়া জানার পরে প্রয়োজনে বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবি করেছে বিনা অনুমতিতে নাম ও ছবি ব্যবহার করা সিমেন্ট সংস্থা।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...