Saturday, June 20, 2026

রাজভবনে রাজ্য পুলিশের নজরদারি চান না! দিল্লিতে দরবার রাজ্যপাল বোসের

Date:

Share post:

নিজের অপকীর্তি ঢাকতে রাজভবনে রাজ্য পুলিশের (Police) নজরদারি সরিয়ে সিআরপিএফ পাহারা চান সিভি আনন্দ বোস (CV Ananda Bose)! সেই কারণে ঘনঘন দিল্লি দরবারে হাজির হচ্ছেন বাংলার রাজ্যপাল। রাজধানী সূত্রে খবর এমনটাই। সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখে রাজ্য প্রশাসন এবং পুলিশের (Police) তিন প্রথম সারির আধিকারিকের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ করার সুপারিশ করেছেন রাজ্যপাল।সম্প্রতি রাজভবনে এক মহিলা অস্থায়ী কর্মী আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আর এক নৃত্যশিল্পী দিল্লির হোটেলে রাজ্যপাল তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন। এই পরিস্থিতিতে রাজভবন থেকে রাজ্য পুলিশকে সরাতে চাইছেন রাজ্যপাল। দিল্লি গিয়ে এ বিষয়ে তদবিরও করছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের শীর্ষস্থানীয় আমলাদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠিও পাঠিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় রয়েছেন রাজ্যপালের নিশানায়।

ওয়াকিবহাল মহলের মতে, রাজভবনের ভিতরের কথা বাইরে ফাঁস যাচ্ছে। সেই কারণেই রাজ্য পুলিশের নজরদারি সরাতে চাইছেন রাজ্যপাল। সেই কারণেই চিঠির পরে দিল্লিতে দরবার করছেন তিনি।





Related articles

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...