Monday, March 16, 2026

আটকে গুরুত্বপূর্ণ কাজ: আগামিকাল বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন অধ্যক্ষ, হতে পারে শপথ?

Date:

Share post:

আটকে রয়েছে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ কাজ। শুক্রবার, দুপুর ২টো বিধানসভার (Assembly) বিশেষ অধিবেশন ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই বিশেষ অধিবেশন বলে তিনি জানিয়েছেন। দুপুর দুটোয় অধিবেশন শুরুর আগে বেলা ১২ টায় বিধানসভার কার্যবিবরণী কমিটি বৈঠকে অধিবেশনের কর্মসূচি স্থির করবে। তাহলে কী শুক্রবারই শপথ হবে নবনির্বাচিত ২ তৃণমূল বিধায়কের? এবিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি অধ্যক্ষ (Biman Banerjee)।একমাস হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যপালের অনড় মনোভাবের কারণে শপথ নিতে পারেননি দুই বিধায়ক। দিনের পর দিন ধর্না দিচ্ছেন দুই জয়ী তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রেয়াত হোসেন সরকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে বিমান বন্দ্যোপাধ্যায় বিশেষ অধিবেশন ডাকায় স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে কি ২ বিধায়কের শপথের জন্যেই এই অধিবেশন ডাকা হল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানান, বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তবে, একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় একথাও জানান, যে প্রত্যেক অধিবেশনে শপথের বিধি আছে। আজ নয় কাল শপথ হয়ে যাবে। আইন অনুযায়ী সমাধান হবে। অধ্যক্ষের কথায়, বিধানসভা রাজ্যপালকে ছাড়া অসহায় নয়।

গত ৪ জুন জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা ও রেয়াত। রাজভবনের টালবাহানায় বিধায়ক পদে শপথ নিতে পারেননি সায়ন্তিকা ও রেয়াত। এর মধ্যেই শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকায় শপথ নিয়ে জল্পনা তৈরি হয়। তবে, বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অল্প সময়ের মধ্যে অধিবেশন ডাকার কারণেই তিনি সাংবাদিক বৈঠকের মধ্যমে সব মন্ত্রী-বিধায়কদের বিশেষ অধিবেশন সম্পর্কে জানিয়ে দিলেন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনেই বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত দুই বিধায়ককে শপথ পাঠ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার।





spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...