Wednesday, May 13, 2026

ভাতা বাড়ছে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের, এক্স হ্যান্ডেলে জানালেন ব্রাত্য 

Date:

Share post:

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর। এবার রাজ্য সরকারের (Government of West Bengal) উদ্যোগে এই শিক্ষা কর্মীদের অবসরকালীন অনুদান বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর। এককালীন অনুদান বাড়িয়ে করা হল পাঁচ লাখ টাকা। নির্দেশিকায় জানান হয়েছে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে।

বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থদফতর। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের শিক্ষাবিভাগের অধীন সমস্ত চুক্তি ভিত্তিক শিক্ষা কর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের ১ এপ্রিল থেকে তাঁদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো। এই সুবিধে প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এসএসকে, এমএসকে-এর শিক্ষাকর্মীরাও পাবেন। এতদিন এই কর্মীরা অবসরকালে এককালীন ভাতা হিসেবে ২-৩ লক্ষ টাকা পেতেন। সেই টাকার পরিমাণ বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হল।

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...