Wednesday, May 13, 2026

গো-মাংসের চোরাচালানের ছাড়পত্র মোদির মন্ত্রী শান্তনুর! বিএসএফের রিপোর্ট চাইল কেন্দ্র

Date:

Share post:

সীমান্তে চোরাচালানকে মদত দিতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়েছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রে মোদি মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর (Shantanu Thakur)! তাঁর বিরুদ্ধে গো-মাংস চোরাচালানের মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে। যা নিয়ে তোলপাড় রাজ্য ও জাতীয় রাজনীতি!

ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) লেটারহেডে সই করা একটি ‘ছাড়পত্র’ কে কেন্দ্র করে। শান্তনু ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবাধে চোরাচালান চালাতে মদত দিচ্ছেন। আর সেটাই এখন জাতীয় স্তরে বিতর্কের কেন্দ্রে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ কারবারে কীভাবে ব্যবহার হতে পারে এই ছাড়পত্র? এই প্রশ্ন এখন সর্বত্র। বেকায়দায় বিজেপি।

গো-সংরক্ষণের পক্ষে সওয়ালকারী বিজেপির টিকিটে জিতেই দ্বিতীয়বার মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন শান্তনু ঠাকুর। তিনিই নিজের লেটার হেডে জনৈক জিয়ারুল গাজিকে বিনা বাধায় গো-মাংস কারবার চালানোর সুপারিশ করেছিলেন। অবাধে জিয়ারুলকে ব্যবসা চালিয়ে যেতে বর্ডার সিকিওরিটি ফোর্সের (বিএসএফ) কর্তাকে লিখিত আবেদন করেছিলেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর রাষ্ট্রমন্ত্রী। দিল্লি সূত্রের খবর, বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিএসএফ কর্তার কাছে জানতে চাওয়া হয়েছে, এই ধরনের পারমিটে কীভাবে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ব্যবসায় ছাড় দেওয়া হয়?

রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বনগাঁর বিজেপি সাংসদ জিয়ারুলকে সীমান্তে গো-মাংসের চোরাচালানের পারমিট ইস্যুর বিষয়টি স্বীকার করে নিয়েছেন শান্তনু ঠাকুর। এদিকে চাপে পড়ে শান্তনুর ছাড়পত্র নিয়ে বিএসএফের রিপোর্ট তলব করেছে কেন্দ্র।

আরও পড়ুন: নিয়োগ মামলায় সাংসদ অভিনেতা দেবকে ক্লিনচিট CBI-র, মামলা খারিজ আদালতের 

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...