Tuesday, April 21, 2026

আজ ইউরো কাপের সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স

Date:

Share post:

আজ থেকে শুরু ইউরো কাপের সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স। ইউরো সেমিফাইনালের আগে চোট ও কার্ড সমস্যায় জর্জরিত স্প্যানিশ শিবির। অধিনায়ক দানি কারভাহাল ও রবিন লে নরমাঁ কার্ড সমস্যার কারণে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না। সমস্যা আরও বেড়েছে চোট পেয়ে পেদ্রির টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। কোচ লুইস দে লা ফুয়েন্তে পেদ্রির অনুপস্থিতিতে ভরসা রাখছেন দুই তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের উপর।

তবে ১৬ বছর বয়সী ইয়ামালকে নিয়ে এক অদ্ভুত সমস্যায় পড়েছে স্প্যানিশ শিবির। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, নাবালকদের রাত ৮টার পর কাজ করানো বেআইনি। খেলোয়াড়দের ক্ষেত্রে এই সময়সীমা রাত ১১টা পর্যন্ত। এদিকে, ইউরোর অধিকাংশ ম্যাচই শুরু হচ্ছে স্থানীয় সময় রাত ৯টায়। শেষ হতে হতে রাত ১১টা পেরিয়ে যাচ্ছে। ফলে খেলা শেষ হওয়ার আগেই ইয়ামালকে তুলে নিতে বাধ্য হচ্ছেন ফুয়েন্তে। নইলে এক ম্যাচের জন্য ভারতীয় মু্দ্রায় প্রায় ২৭ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

সেমিফাইনালও শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। ফুয়েন্তে অবশ্য স্পষ্ট জানাচ্ছেন, ফ্রান্সের বিরুদ্ধে ইয়ামালকে পুরো সময়ই খেলাবেন। এর জন্য প্রয়োজনে জরিমানা দিতেও রাজি। তিনি বলছেন, ‘‘এটা ইউরো সেমিফাইনাল। তাই জরিমানা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ইয়ামালকে পুরো সময় খেলাতে চাই।’’ তবে কারভাহাল ও রবিনের শূন্যস্থান ভরাট করা যে কঠিন কাজ, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন স্প্যানিশ কোচ। তাঁর বক্তব্য, ‘‘ওরা দু’জনেই অভিজ্ঞ ডিফেন্ডার। তাই ওদের অনুপস্থিতিতে আমাকে রক্ষণ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। তবে আমার ২৬ জনের স্কোয়াড নিয়ে ইউরো খেলতে এসেছি। তাই খুব একটা সমস্যা হবে না বলেই আমার ধারণা।’’

প্রতিপক্ষ শিবিরের সেরা অস্ত্র কিলিয়ান এমবাপের সম্পর্কে ফুয়েন্তের বক্তব্য, ‘‘এমবাপে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। ওকে কিছুতেই দৌড়ানোর জন্য ফাঁকা জায়গা দেওয়া চলবে না। কারণ সামান্য সুযোগ পেলেই ম্যাচ শেষ করে দিতে পারে। তবে মাস্ক পরে খেলতে ওর কিছুটা সমস্যা হচ্ছে।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...