Sunday, May 3, 2026

শিশু হাসপাতালে রাশিয়ার বোমা, মোদির আলিঙ্গন পুতিনকে! সমালোচনায় জেলেনস্কি

Date:

Share post:

ঠিক যেদিন রাশিয়ার বোমায় কার্যত ধ্বংস ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতাল, সেদিনই ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলিঙ্গনে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রধান। মোদি-পুতিনের আলিঙ্গনের ছবি ভাইরাল হতেই তীব্র সমালোচনায় মুখর ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদাইমার জেলেনস্কি। এমনকি মোদি ও পুতিনের সাক্ষাৎকে এই যুদ্ধ পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়ার পথে বাধা বলে দাবি করেছেন তিনি। কার্যত দুদেশের মধ্যে আগুন লাগানোর কারিগর বলেই মোদিকে দাবি করছেন ইউক্রেন রাষ্ট্রপতি।

ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতালে সোমবার ক্ষেপনাস্ত্র হামলা করে রাশিয়া। মৃত্যু হয় ৩৮ জনের, যার মধ্যে ৪টি শিশুরও মৃত্যু হয়। প্রায় দুশো মানুষ এই হামলায় আহত হন। দিনভর সাধারণ মানুষ থেকে দেশের নিরাপত্তা কর্মীরা প্রায় ৪০০ মানুষ ধ্বংসস্তূপ সরাতে হাত লাগান। ভাঙা হাসপাতালের তলে থেকে দিনভর উদ্ধার হয় মৃতদেহ ও গুরুতর আহতরা।

পর্দার উল্টোপারে, সোমবারই রাশিয়া সফরে যান মোদি। সেখানে তাঁকে দেখা যায় পুতিনের সঙ্গে আলিঙ্গনে। এরপরই তোপ দাগেন জেলেনস্কি। তাঁর দাবি, “এটা ভয়ঙ্কর হতাশাজনক এবং শান্তি প্রক্রিয়ায় একটা ভয়ঙ্কর ধাক্কা যে বিশ্বের সবথেকে বৃহৎ গণতন্ত্রের নেতা সেই দিনই মস্কোয় আলিঙ্গন করছেন বিশ্বের সবথেকে বড় রক্তপিপাসু আততায়ীকে।”

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...