Saturday, March 14, 2026

রানাঘাট দক্ষিনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অযথা লাঠিচার্জের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

আজ, বুধবার সকাল থেকেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Assembly By Poll) ভোটগ্রহণ শুরু হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ। উপনির্বাচন হলেও রাজনৈতিক দলগুলির কাছে এই ভোটের গুরুত্ব অপরিসীম।

এদিকে ভোটগ্রহণের (Assembly By Poll) মাঝেই রানাঘাট দক্ষিণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অযথা লাঠিচার্জ ও ভোটকে প্রভাবিত করার অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, রানাঘাট দক্ষিনে ১৭১ নম্বর বুথে তৃণমূল কর্মীদের কেন্দ্রীয় বাহিনী বিনা কারণে লাঠিচার্জ করেছে। শুধু তাই নয়, ভোটকে প্রভাবিত করার জন্য বাহিনী বিজেপির কথায় কাজ করছে বলে মারাত্মক অভিযোগ তুলছে তৃণমূল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। তিনি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেন। তৃণমূল প্রার্থী বললে, কেন্দ্রীয় বাহিনী বুথের ২০০ মিটার পরে দাঁড়ালে কেন লাটি মারছেন, বুঝিয়ে সরান, দরকার হলে রাজ্য পুলিশকে বলুন। সাধারণ মানুষ বলেছে কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মীদের কথায় কাজ করছে।

আরও পড়ুন:রানাঘাট -বাগদা- মানিকতলায় মক পোলিংয়ের সময় ইভিএম বিভ্রাট, ব্যাহত ভোটগ্রহণ

 

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...