Wednesday, March 4, 2026

বিজেপি নেত্রীর গাড়িচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! আত্মঘাতী প্রতারিত যুবক

Date:

Share post:

পরিচিত এক বিজেপি নেত্রীর (BJP) গাড়ির চালক পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে আর্থিক প্রতারণা। তাঁর কাছ থেকে বিপুল টাকা নিয়ে উধাও ওই বিজেপি নেত্রীর গাড়ির চালক। নিজের টাকা ফেরত চাইলে, বিজেপি নেত্রীর নাম করে তরুণকে হুমকির অভিযোগ ড্রাইভারের। চাপে ওই তরুণ আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনা নারকেলডাঙা (Narkeldanga) থানা এলাকার ওয়েস্ট ক্যানাল রোডের ২৮ নম্বর ওয়ার্ডে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জনরোষের কবলে পড়ার ভয়ে অভিযুক্ত গা ঢাকা দেয়। তবে শেষরক্ষা হয়নি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ বিজেপি নেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করে। ইতিমধ্যে ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে সরব এলাকাবাসীরা।

জানা গিয়েছে অভিযুক্তের নাম আশিস চক্রবর্তী। সে নিজেকে বিজেপি নেত্রীর গাড়ি চালক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করত। টাকা ফেরত চাইলেই বিজেপি নেত্রীর নাম করে হুমকি দিত। যাদের কাছ থেকে আশিস টাকা নিয়েছিল, তাঁদের মধ্যে একজন নারকেলডাঙার বাসিন্দা দীপ সাঁপুই (২০)। তাঁর থেকে মোটা টাকা নিয়ে উধাও হয়ে যান আশিস। দীপ তার টাকা ফেরত চাইতেই সে হুমকি দেওয়া শুরু করে। একদিকে টাকা না পাওয়া, অন্যদিকে আশিসের ক্রমাগত হুমকির জেরে এক পর্যায়ে ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন দীপ। এর পরই তাঁকে আশিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও পরিজনেরা। তাঁর প্ররোচনায় দীপ আত্মহত্যা করেছে বলে অভিযোগ তোলের তাঁরা। পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

বুধবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। যদিও বিজেপি নেত্রীর দাবি, ধৃত আশিস একটা সময়ে তাঁর গাড়ি চালাতেন। তবে আশিসের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছিল বলেই তাকে গাড়ি চালকের কাজ থেকে সরিয়ে দেন ওই বিজেপি নেত্রী।


spot_img

Related articles

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...