Sunday, May 17, 2026

মাথাভাঙায় মহিলাকে রাস্তায় ফেলে মার! গ্রেফতার উপপ্রধানের ভাই এরশাদ

Date:

Share post:

ফুটপাথে দোকান তৈরিকে কেন্দ্র করে মহিলাকে মারধরের অভিযোগ। কোচবিহারের মাথাভাঙার (Mathabhanga) ঘটনায় উপপ্রধান ও তাঁর ভাই সহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গ্রেফতার করা হয়েছে উপপ্রধানের ভাই এরশাদকে। ঘটনায় কারণ ছাড়াই তৃণমূলকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূল (TMC) মুখপাত্র পার্থপ্রতিম রায়ের (Partha Pratim Roy)।

মাথাভাঙ্গা থানার কান্দুরামোড়ে ফুটপাথে দোকান তৈরিকে কেন্দ্র করে মহিলাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ ওঠে উপপ্রধান ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। মাটিতে ফেলে তাঁর উপরে অভিযুক্তরা চড়াও হয় বলে অভিযোগ। হাতে কোপ লাগে তাঁর। মহিলাকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করে মাথাভাঙা থানার পুলিশ। গ্রেফতার করা হয় উপপ্রধানের ভাই এরশাদকে।

ঢোলাহাট কাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের!

এই প্রসঙ্গে হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলি বলেন, মহিলাদের মধ্যে হাতাহাতি হয়েছিল বলে শুনেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করতে তাঁর নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ তাঁর। পার্থপ্রতিম রায় বলেন, মহিলার উপর আক্রমণ কোনও ভাবেই সমর্থন করে না দল। এই ধরনের নিন্দনীয় কাজের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের উপপ্রধানের নাম জড়ানো হচ্ছে। ভাইরাল ভিডিও তিনিও দেখেছেন। সেখানে তৃণমূলের উপপ্রধানকে দেখা যায়নি। আইন আইনের পথে চলবে।


Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...