Saturday, May 16, 2026

কাশী বোস লেনে মহিলার রহস্যম‌ত্যুর ঘটনায় চাঞ্চল্য! জানা গেল মৃতার পরিচয়

Date:

Share post:

শনিবার বিকেলেই কলকাতার (Kolkata) বিধান সরণির (Bidhan Sarani)কাশী বোস লেনে (Kashi Bose Lane) মাটি খুঁড়ে এক মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করতেই মৃতার নাম, পরিচয় জানাল পুলিশ। মৃতার নাম সুপর্ণা শীল, বয়স ৪৫ বছর। তিনি শ্যামপুকুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। তবে ওই মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে চলতি মাসের ১১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাতে মহিলা একা ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি গর্তের কাছে গিয়ে কোনওভাবে পড়ে যান। তার পরে আর উঠে আসতে পারেননি। সেখানেই মৃত্যু হয় সুপর্ণার। শ্যামপুকুরের রাজা কালিকৃষ্ণ ২ নম্বর লেনের বাসিন্দা তিনি। ভাইপো ও বৌদির সঙ্গে থাকতেন ওই মহিলা। মানসিক ভারসাম্য হারানোর পাশাপাশি কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল সুপর্ণার।

পরিবার সূত্রে খবর, অসুস্থতার কারণে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। এমনকী যেখানে সেখানে মল, মূত্র ত্যাগও করতেন। শনিবার মৃতদেহ উদ্ধারের সময় সুপর্ণার পাশে একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের মতে, মহিলা হয়তো প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যান। তারপর সেখান থেকে আর উঠতে পারেননি। তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।


Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...