Thursday, May 14, 2026

প্রাকৃতিক বিপর্যয়ের শিকার আফগানিস্তান, বজ্রপাতে মৃত ৩৫

Date:

Share post:

প্রাকৃতিক রোষানলে আফগানিস্তান। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত এই দেশ। দেশটির পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে প্রাণ গিয়েছে কমপক্ষে ৩৫ জনের। আহতের ২৩০ জন। ধসে গিয়েছে বহু বাড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তালিবান সরকার। গত দু’মাস ধরেই অস্বাভাবিক বৃষ্টিতে ভাসছে আফগানিস্তান। মৃত্যু হয়েছে পশুদেরও। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বেড়েছে জালালাবাদ এবং নানগারহার প্রদেশের একাধিক জেলায়। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।

গত মে মাসে হড়পা বানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল আফগানিস্তানে। বিঘা বিঘা কৃষিজমি নষ্ট হয়ে গিয়েছিল। এই দেশের প্রায় ৮০ শতাংশ মানুষই কৃষিকাজকরেন। বিশ্লেষকদের মতে, এবার এই ধরনের বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত নয় তালিবান শাসিত এই দেশ।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...