Thursday, June 4, 2026

কড়া পদক্ষেপের দাওয়াই ডিজির; খোঁজ নেই নাবালকের, জামিন লাল্টুর

Date:

Share post:

রাজ্যে গুণ্ডারাজ বা বাহুবলি হয়ে ওঠা যে পুলিশ প্রশাসন কোনওভাবেই বরদাস্ত করবে না, পদে ফিরে তা স্পষ্ট করে দিলেন ডিজি (DG) রাজীব কুমার। সম্প্রতি আড়িয়াহদ (Ariadah) বা চোপড়ার (Chopra) ঘটনায় যেভাবে বাহুবলিদের আস্ফালন লক্ষ্য করা গিয়েছে তার বিরুদ্ধেই বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি। যদিও আড়িয়াদহের একাধিক অত্যাচারের ঘটনায় এক অত্য়াচারিত নাবালকের খোঁজ না পাওয়া যাওয়ায় জামিন পেয়েছেন জয়ন্ত সিংয়ের সাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লাল্টু। তবে পুলিশ হেফাজতে আড়িয়াদহের বাহুবলি জয়ন্ত সিং।

ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) রাজ্যে মাথাচাড়া দিয়ে ওঠা বাহুবলিদের উদ্দেশে বার্তা দেন, “কেউ হাতে আইন তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। সেখানে কোনো রং দেখা হবে না।” একইসঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে তা জন্য পরামর্শ দিয়েছেন ডিজি।

মঙ্গলবারই জয়ন্ত সিং সহ সাতজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে (Barrackpore SD Court) পেশ করা হয়। দক্ষিণেশ্বরে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে জয়ন্ত ও তার সাগরেদ সৈকত মান্নাকে দক্ষিণেশ্বর পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্ত সুমন দেকে বেলঘরিয়া থানায় পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সন্দীপ সাহা, সুভাষ বেড়া, অভিষেক বর্মনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও জামিন পান লাল্টু। যে নাবালকের উপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় লাল্টুকে, সেই নাবালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...