Sunday, May 17, 2026

রাষ্ট্রপতির অনুমোদন, আরও দু’জন নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আরও দু’জন নতুন বিচারপতি পেল দেশের সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পরেই বিচারপতি এন কোটিশ্বর সিং এবং বিচারপতি আর মহাদেবন হলেন সুপ্রিম কোর্টের নতুন দুই বিচারপতি।

আরও পড়ুন- রিয়ালে যোগ এমবাপের, মনে করালেন স্বপ্নের নায়ক রোনাল্ডোকে

বিচারপতি নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। সুপ্রিম কোর্ট কলেজিয়াম আগেই এই দুই বিচারপতির পদোন্নতির সুপারিশ করেছিল। দু’জন নতুন বিচারপতি নিয়োগের পর এই মুহূর্তে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-সহ মোট ৩৪ জন বিচারপতি রইলেন শীর্ষ আদালতে।

মণিপুর থেকে প্রথমবার বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে মণিপুর থেকে বিচারপতি হলেন এন কোটিশ্বর সিং। বর্তমানে জম্মু-কাশ্মীর এবং লাদাখের প্রধান বিচারপতি তিনি। মণিপুরের প্রথম অ্যাডভোকেট জেনারেল বা সরকারি উকিল হন এন ইবোতোম্বি সিং। ইবোতোম্বি সিংয়ের ছেলে হলেন বিচারপতি এন কোটিশ্বর সিং।

 

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...