Monday, May 4, 2026

নির্বাচনের আগেই বড় ধাক্কা! কোভিডে আক্রান্ত হয়ে আপাতত ‘গৃহবন্দী’ বাইডেন

Date:

Share post:


চলতি বছরের নভেম্বরেই নির্বাচন। আর তার আগে একের পর ঘটনায় রীতিমতো উত্তপ্ত আমেরিকার রাজনীতি (America Politics)। নির্বাচনের আগে এবার বড় বিপদে পড়লেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden)। সূত্রের খবর, এবার কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। হোয়াইট হাউস (White House)সূত্রে খবর, প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখেই একেবারে গৃহবন্দি (Quarantine) হতে হল বাইডেনকে। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ভালো আছেন।

আমেরিকার লাস ভেগাসে ডেমোক্র্যাটদের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বাইডেন। ভোটারদের একটি সভায় বক্তব্য রাখার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময়েই সভার উদ্যোক্তাদের কাছে খবর আসে, বাইডেন কোভিডে আক্রান্ত। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আপাতত কয়েক দিন ডেলাওয়ারে নিজের বাসভবনে নিভৃতবাসে থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখান থেকেই যাবতীয় প্রশাসনিক কাজ সামলাবেন। বুধবার হোয়াইট হাউসের তরফে আরও জানানো হয়, বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে বাইডেনের শরীরে কিছু সমস্যা দেখা দিলেও তিনি ইতিমধ্যে বুস্টার ভ্যাকসিন নিয়েছেন। তাঁর শরীরে কোভিডের উপসর্গ দেখা গিয়েছে।

যদিও আমেরিকার প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের সর্দি হয়েছে। পাশাপাশি বেশকিছু শারীরিক সমস্যার কথাও জানিয়েছেন ওই চিকিৎসক। যদিও বাইডেনের শ্বাসপ্রশ্বাসের হার এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে বাইডেনের শারীরিক অবস্থা বিচার করে ডেমোক্র্যাটদের একাংশ তাঁকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। তবে এত দিন এই বিষয়ে অনড় মনোভাব দেখালেও মঙ্গলবার বাইডেন জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।


Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে