Tuesday, April 21, 2026

সময়সীমা বাড়ল জয়েন্ট কাউন্সেলিংয়ে, আবেদনের শেষ তারিখ কবে?

Date:

Share post:

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৪ এর কাউন্সেলিং (Councelling) এর শেষ তারিখের সময়সীমা বৃদ্ধি পেয়েছে। জয়েন্টের কাউন্সেলিংয়ের জন্য ১০ জুলাই ছিল প্রার্থীদের রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের পেমেন্ট ও চয়েস ফাইলিংয়ের শেষ তারিখ। এই মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে খবর। প্রথম রাউন্ডের শেষে সিট অ্যালটমেন্টের ফলাফল ২৩ জুলাই ২০২৪। সিট অ্যাকসেপটেন্সের পেমেন্ট ফি জমা দিতে হবে ২৩ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে।

স্বাভাবিকভাবেই প্রতি ধাপে সূচি পরিবর্তন হয়েছে। কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ৫ অগাস্ট। তা পিছিয়ে ১২ অগাস্ট হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, সাতদিনই নয়, শেষপর্যন্ত আরও পিছবে গোটা প্রক্রিয়া। এদিকে, বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং জলপাইগুড়ির ইনস্টিটিউট অব ফার্মেসির বি ফার্ম কোর্সে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।

উচ্চশিক্ষা দফতর থেকে ফার্মেসি কোর্সের আসন সংখ্যা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের কাছে সময়মতো না পৌঁছনোয়, ১০ জুলাই, অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়ার শুরু থেকে এতে আবেদন করা যাচ্ছিল না। অবশেষে তা পৌঁছনোয় আজ থেকে জয়েন্টের পোর্টালে ওই কোর্সের জন্য নিজেদের ‘চয়েস আনলক’ করতে পারবেন ইচ্ছুক পড়ুয়ারা।


Related articles

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...