Wednesday, May 13, 2026

WBSEDCL-এর চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক: সিদ্ধান্তে খুশি বাংলা পক্ষ

Date:

Share post:

এবার রাজ্য সরকারি অধীনস্থ সংস্থার নিয়োগ পরীক্ষাতেও বাধ্যতামূলক বাংলা ভাষার পরীক্ষা। রাজ্য বিদ্যুৎ দফতরের অধীন WBSEDCL-এর চাকরির লিখিত পরীক্ষায় (Examination) ৮৫ নম্বরের মধ্যে ১০ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হল। এই বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল বাংলা পক্ষ। এই সিদ্ধান্তে খুশি তারা।নতুন নিয়মে বাংলার জন্যে মাত্র ১০ নম্বর বরাদ্দ হলেও গুরুত্বপূর্ণ বিষয় হল, ১০-এর মধ্যে ৪ নম্বর পেয়ে পাশ করা বাধ্যতামূলক। এছাড়াও একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে বাংলার নম্বরের প্রেক্ষিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। সুতরাং  WBSEDCL-এর চাকরির লিখিত পরীক্ষায় বাংলা ভাষার গুরুত্ব অনেকটাই। গত কয়েক বছর ধরেই WBSEDCL-এ চাকরির লিখিত পরীক্ষায় (Examination) বাংলা (Bangla) ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবিতে জানাচ্ছিল বাংলা পক্ষ। চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়ে একাধিকবার WBSEDCL প্রধান কার্যালয়ে ও অন্যান্য জেলা অফিসে অভিযানও চালায় তারা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি সংস্থার পরীক্ষায় বাংলার অন্তর্ভুক্তিতে খুশি বাংলা পক্ষ। তাঁদের মতে, সরকারের এই পদক্ষেপের ফলে বাংলা জানা চাকরিপ্রার্থীদের নিয়োগের সম্ভাবনা বৃ্দ্ধি পেল।






Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...