Saturday, March 14, 2026

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অশান্তি, ‘ভিভ কাঁদাতেন আমাকে’ : লারা

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অশান্তির ছাঁয়া। অশান্তি তিন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, কার্ল হুপারকে ঘিরে। সম্প্রতি লারা নিজের আত্মজীবনীতে লিখেছেন, প্রথম যখন তিনি জাতীয় দলে ঢুকেছিলেন, তখন সপ্তাহে লারাকে তিন বার কাঁদাতেন স্যর ভিভ রিচার্ডস।আর কার্ল হুপারকেও নাকি কাঁদতে হত সপ্তাহে একবার। আর এতেই বিতর্ক। যদিও লারার এই দাবি মানতে নারাজ হুপার নিজেও। তিনি ভিভ রিচার্ডসের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে লারাকে ক্ষমা চাইতে বলেছেন।

আত্মজীবনী ‘লারা: দ্য ইংল্যান্ড ক্রনিকলস বইয়ে লারা লিখেছেন, “ভিভ সপ্তাহে তিনবার আমাকে কাঁদাত। হুপারকে সপ্তাহে একবার। ভিভের গলার স্বরটাই খুব বিরক্তিকর ছিল। আপনি মানসিক ভাবে শক্ত না হলে সেই স্বরে সহজেই প্রভাবিত হবেন। আমি কোনও দিন প্রভাবিত হইনি। বরং স্বাগত জানিয়েছিলাম। কারণ ওর অধীনে আমি অনেক কিছু শিখতে পেরেছি। জানতাম কখন উনি খারাপ কথা বলবেন। মানসিক ভাবে আমি শক্তপোক্ত ছিলাম। হুপারও ভিভের থেকে দূরে থাকতে চাইত।” আর এতেই সমস্যা দেখা দিয়েছে। লারার এই বক্তব্যের বিরোধিতা করেছেন ভিভ। শুধু ভিভ নন, বিরোধিতা করেছেন হুপারও । তারা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “ ব্রায়ান লারার সাম্প্রতিক বইয়ে যেভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে, তাতে আমরা ভীষণভাবে আহত হয়েছি। এই অভিযোগগুলি শুধু সত্যের বিকৃতি নয়, তারসঙ্গে দুজনের চরিত্র ও সুনামের জন্য ক্ষতিকর। এতে দুজনের সম্পর্ক খারাপ করা চেষ্টা করা হয়েছে। আমরা চাই, লারা দ্রুত সর্বসমক্ষে এসে ক্ষমা প্রার্থনা করুন। এটা তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের সততাকে বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...