Monday, May 18, 2026

বাদশা-কন্যার হেয়ার ক্লিপ,ব্যাগের দাম লক্ষাধিক! হতবাক স্যোশাল মিডিয়া

Date:

Share post:

স্টারকিড হিসেবে ছোট থেকেই সুহানা খান (Suhana Khan)সকলের কাছে বেশ পরিচিত নাম। গত কয়েকবছরে মডেলিং এবং আর্চিস-এর সৌজন্যে তিনি এখন নিজেই স্টার। যদিও শাহরুখ কন্যার প্রথম ছবি দেখে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু সুহানা এইসবকিছুকে পাত্তা দিতে নারাজ। আপাতত ব্যস্ত বাবার (Shahrukh Khan) সঙ্গে পরবর্তী সিনেমার শ্যুটিং নিয়ে। এর মাঝেই আচমকা ভাইরাল সুহানার হেয়ার ক্লিপ। দাম শুনে আঁতকে উঠেছে নেটপাড়া। শুধু তাই নয় গৌরী কন্যার ব্যাগ দেখেও মাথা ঘুরে যাওয়ার জোগাড়।

সম্প্রতি এক পার্টির কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কিং- তনয়া। সেখানেই সুহানার ক্লিপটি নজর কেড়েছে সকলের।ছবিতে বডিকন ড্রেসের সঙ্গে চুলে চামড়ার একটি ক্লিপ পরেছিলেন সুহানা। দেখতে খুবই সাধারণ কিন্তু দাম জানলে চোখ কপালে উঠবে আপনার। আন্তর্জাতিক ব্র্যান্ড Prada-র ক্লিপটির আনুমানিক বাজারমূল্য নাকি প্রায় ৬০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ৫০ হাজার টাকার বেশি! এখানেই শেষ নয় আলোচনায় রয়েছে শাহরুখ কন্যার ব্যাগও। জানা যাচ্ছে সেটির দাম প্রায় ২৬ হাজার ৫৭০ ডলার, ভারতীয় মুদ্রায় হিসেব করলে দাঁড়ায় ২২ লক্ষ টাকা। এমনিতে সুহানা বরাবরই ফ্যাশন সচেতন। ওয়েস্টার্ন পোশাক হোক বা সনাতনী সাজ কখনই খুব একটা চড়া মেকআপে তাঁকে দেখা যায়না। কিন্তু অ্যাকসেসরিজ নিয়ে বরাবরই শৌখিন তিনি।


Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...