Saturday, March 14, 2026

প্যারিসে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে ভাইরাল সাড়ে ছ’মাসের অন্তঃসত্ত্বা তিরন্দাজ রামাজানোভা

Date:

Share post:

শুধুমাত্র ইচ্ছাশক্তি এবং মনের জোড়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌছানো যায়। তার জলজ্যান্ত উদাহরণ দেখা গেল প্যারিস অলিম্পিক্স ২০২৪ এ। গতকাল মিশরের সাত মাসের অন্তঃসত্ত্বা নাদা হাফেজ মেয়েদের ফেন্সিং ইভেন্টের শেষ ষোলোতে পৌঁছন। যদিও দক্ষিণ কোরিয়ার জিওন হাইয়ংয়ের কাছে হেরে বিদায় নেন তিনি।এখন সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা আজারবাইজানীয় তিরন্দাজ ইয়ালাগুল রামাজানোভা মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন। তিনি চিনের আন কিজুয়ানকে ৬-৫ ব্যবধানে পরাজিত করেন। তবে পরে প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির মিশেল ক্রোপেনের কাছে হেরে যান। যদিও তাঁর এই প্রতিপক্ষ ছিলেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী, বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়নের কাছে ২-৬ ব্যবধানে হেরে অলিম্পিককে বিদায় জানান। তবে তার সাহসিকতা নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

মঙ্গলবার থেকে মহিলাদের তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্ট শুরু হয়েছে। প্রথম রাউন্ডে চিনের কিজুয়ান আনকে হারিয়ে দেন রামাজানোভা। তিনি বলেন, এত দূর আসতে পেরে আমি গর্বিত। আমার গর্ভের সন্তানও জন্মের পর এই লড়াইয়ের কথা জানতে পারলে গর্ব বোধ করবে। ৩৪ বছরের রামাজানোভা প্রথম রাউন্ডে জেতেন ৬-৫ স্কোরে। প্রথম সিরিজে হেরে গিয়েছিলেন আজারবাইজানের তিরন্দাজ। দ্বিতীয় রাউন্ডে ফিরে আসেন তিনি। হারান র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চিনা খেলোয়াড়কে। প্রথম চারটি সিরিজের পর সমান পয়েন্ট ছিল তাঁদের। পঞ্চম সিরিজ়টি ড্র হয়। এর পর শুরু হয় টাইব্রেকার। সেখানে ম্যাচ জিতে নেন রামাজানোভা।সকলকে অবাক করে দিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন সাড়ে ছ’মাসের অন্তঃসত্ত্বা রামাজানোভা। তবে সেখানে তিনি হেরে যান।

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...