Saturday, March 14, 2026

অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী স্বপ্নিলকে শুভেচ্ছা মোদি-মমতার

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ জয় জয়কার ভারতের। এদিন অলিম্পক্সে ফের পদক জয় ভারতের। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় ভারতের স্বপ্নিল কুসালের। এই নিয়ে অলিম্পিক্সে তিনটি পদকই এল শুটিং থেকে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস তৈরি করলেন স্বপ্নিল। এরপরই শুভেচ্ছায় ভাসতে শুরু করেন ভারতীয় শুটার। স্বপ্নিলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় মোদি স্বপ্নিলকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করে লেখেন, “ প্যারিস অলিম্পিক্সে স্বপ্নিল কুসালের অসাধারণ পারফরম্যান্সে। অনেক অনেক শুভেচ্ছা ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয়ের জন্য। অর এই পারফরম্যান্স বিশেষ , কারন এই ইভেন্টে এর আগে অলিম্পিক্সে কেউ পদক জয় করেনি। অসাধারণ কৃতিত্ব। ”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ সহ ভারতকে তৃতীয় পদক জেতার জন্য স্বপ্নিল কুসালেকে আন্তরিক অভিনন্দন। এই পদক সত্যিই গর্বের। জা আগামিকে অনুপ্রাণিত করবে । তোমার এই অসাধারণ কৃতিত্বের জন্য গোটা দেশ গর্বিত। ”

এদিকে ব্রোঞ্জ পদক জয়ের পর আবেগে ভাসেন স্বপ্নিল। ভারতীয় শুটার জানালেন, ঠাণ্ডা মাথায় প্রতিটি শট মেরেছেন। তাতেই মিলেছে সাফল্য। চোখের সামনে শিষ্যের সাফল্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি গগন নারাং।

আরও পড়ুন- ফের অলিম্পিক্সে পদক ভারতের, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় ভারতের স্বপ্নিল কুসালের


spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...