Friday, May 15, 2026

অলিম্পিক্সে নজির ভারতের, হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে দুরন্ত জয় ভারতের হকি দলের। এদিন অস্ট্রেলিয়াকে হারালো ৩-২ গোলে। এই জয়ের সুবাদে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারের পর, অজিদের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেন হরমনপ্রীত সিং, শ্রীজেশরা।

ম্যাচে এদিন অলিম্পিক্সে পুলের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই দাপট দেখায় ভারতীয় দল। যা ফলে ম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতকে এগিয়ে দেন অভিষেক। এক মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক হরমনপ্রীত সিং। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে টিম ইন্ডিয়া। তবে আক্রমণে ঝাঁঝ বাড়ায় অস্ট্রেলিয়াও। ২৫ মিনিটে ব্যবধান কমায় তারা। অজিদের হয়ে গোল ক্রেগ থমাসের। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে ভারতীয় দল।

ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার এগিয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত। ৩২ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন ভারত অধিনায়ক। ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান গোভার্স ব্লেক। এরপর ম্যাচের শেষ দিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে অজিরা। তবে কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল ভারতীয় দল। এই জয়ের ফলে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। ১৯৭২ সালের অলিম্পিক্সের পর ২০২৪ অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত ।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদকের সামনে মানু ভাকের


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...