Friday, May 15, 2026

আগাম সতর্কতা,কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের নিরাপত্তা বাড়ল

Date:

Share post:

কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের নিরাপত্তা বাড়ানো হল। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বাড়ানো হয়েছে পুলিশকর্মীর সংখ্যা। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের টেন্টে অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। লালবাজারের প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ আধিকারিক রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সম্ভাবনা রয়েছে। তাই আগাম সতর্কতা হিসাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

স্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চার থেকে পাঁচজন পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য রাখা থাকে। বর্তমান পরিস্থিতিতে বাড়ানো হয়েছে সেই সংখ্যা। বাংলাদেশ থেকে খবর মেলার সঙ্গে সঙ্গেই কলকাতায় তার আঁচ পড়ে। মার্কুইস স্ট্রিটে থাকা বাংলাদেশিরা উল্লাসে ফেটে পড়েন। বিজয় উৎসবের মুখেই কলকাতায় থাকা বাংলাদেশিদের বক্তব্য, ‘সরকারের জুলুম অত্যাচারে মৃত্যু হয়েছে একের পর এক ছাত্রের। আন্দোলনের মুখে পড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মাস থেকে দফায় দফায় উত্তপ্ত বাংলাদেশ। রবিবার থেকে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। আন্দোলনের আগুন কার্যত দাবানলে পরিণত হয়। সোমবার তা আরও ভয়াবহ রূপ নেয়। শতাধিক মানুষ প্রাণ হারান। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে চাপের মুখে নতিস্বীকার করেন শেখ হাসিনা। পদত্যাগ করেই বাংলাদেশ ছাড়েন। অবশ্য মঙ্গলবার সকাল থেকে খুলেছে স্কুল-কলেজ। কিন্তু পঠনপাঠন এখনও স্বাভাবিক হয়নি। তবে অফিস-আদালত খুলেছে। সকাল থেকে বিভিন্ন এলাকায় খোলা রয়েছে ব্যাঙ্কও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে ওপার বাংলায় নতুন করে কোনও অশান্তি তৈরি হয়নি।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...