Wednesday, May 6, 2026

মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণই নেই! ফের সংসদে বিক্ষোভে I.N.D.I.A. জোট

Date:

Share post:

বাজেট অধিবেশনে বারবার মোদি সরকারের অপদার্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিরোধী I.N.D.I.A. জোট। শেষ লগ্নেও তার ব্যতিক্রম হল না। জনবিরোধী মোদি সরকার যে সাধারণ মানুষের গোড়ার সমস্যা – দ্রব্যমীল্য বৃদ্ধি নিয়ে কোনও পদক্ষেপই নিতে অক্ষম, বৃহস্পতিবার সংসদের মকরদ্বারে বিক্ষোভে সেটা আবারও স্পষ্ট করে দিলেন বিরোধী জোটের সাংসদরা। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদরাও।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি-সহ অন্যরা৷ প্রত্যেক দলের প্রতিনিধিদেরই দাবি ছিল দিনের পর দিন যেভাবে ক্রমেই বেড়ে চলেছে নিত্যব্যবহার্য জিনিসের দাম, তাতে সাধারণ মানুষের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে৷ মোদি সরকারের অপদার্থতার ফলেই দেশের দ্রব্যমূল্য আকাশছোঁয়া হয়ে উঠেছে বলে দাবি করেন ইন্ডিয়া জোটের প্রতিনিধি সাংসদরা৷ এই মর্মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তাঁরা৷

দিনকয়েক আগে বিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে ধরনা দিয়েছিল ইন্ডিয়া জোট৷ তারপরেই সামনে এসেছে এদিনের ধরনা৷ শুক্রবার সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার পরেও বিমা, স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে বলে এদিন ধরনায় দাবি জানান ইন্ডিয়া জোটের সাংসদেরা৷

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...