Saturday, June 27, 2026

প্রকাশিত মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচি

Date:

Share post:

প্রকাশিত মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচি। এএফসি কাপে কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ-এ তে সবুজ-মেরুন। আর গ্রুপ-এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান।

২০২৩-২৪ আইএসএলে লিগ শিল্ড জেতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূলপর্বে জায়গা করে নেয় মোহনবাগান। এই টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স করাই পাখির চোখ সবুজ-মেরুনের। সেই কারণেই এবার শক্তিশালী দল গড়েছে সবুজ-মেরুন। এদিন সূচি সামনে এসছে, তাতে দেখা যাচ্ছে, কাতারের ক্লাব আল ওয়াকরাহ। অপরদিকে ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি এবং এফসি রাভশান তাজিকিস্তানের ক্লাব। ফলে মোহনবাগান যে বেশ কঠিন গ্রুপেই পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আইএসএল, এএফসি কাপের কথা মাথায় রেখে দলে বেশ কিছু পরিবর্তন করেছেন মোহনবাগান কর্তারা। যেমন, নতুন বিদেশি হিসেবে আনা হয়েছে টম আলড্রেড, আলবার্তো রডরিগেজ, গ্রেড স্টুয়ার্টকে। নতুন কোচ হিসেবে এসেছেন হোসে মোলিনা। তেমন ছেড়ে দেওয়া হয়, জনি কাউকো, ব্র্যান্ডন হ্যামিল আর হেক্তর ইউস্তেকে।

আরও পড়ুন- ‘জীবনে কঠিন সময় আসবে, তবে তা পার করতে হবে’, বিরাট বার্তা কোহলির


Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...