Monday, May 11, 2026

কলকাতা লিগে দুরন্ত জয় লাল-হলুদের, কালীঘাটকে হারাল ৪-০ গোলে 

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গল-এর। এদিন লিগে দুরন্ত জয় পেল লাল-হলুদ। শনিবার কলকাতা লিগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে উড়িয়ে দিল বিনো জর্জের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল এডউইন- এর। একটি করে গোল জেসিন টিকে এবং আজাদের।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদের সামনে দাঁড়াতেই পারেনি কালীঘাট। ম্যাচের ২৬ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন জেসিন টিকে। তন্ময় দাসের কর্নার থেকে ভেসে আসা বল হেডে বিপক্ষের জালে জড়িয়ে দিলেন জেসিন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে লাল-হলুদ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে লাল-হলুদের আক্রমণের ঝোড়। যার ফলে ম্যাচের ৫৬ মিনিটে ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মিনিটে দুরন্ত গোল করেন এডউইন। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে যান তিনি। বিচ্ছিন্নভাবে কয়েকটি আক্রমণ শানালেও কালীঘাটের ম্যাচে ফেরার আশা ওখানেই শেষ হয়ে যায়। এরপর ফের গোল লাল-হলুদের। এবার নায়ক আজাদ। বক্সের বাঁদিক থেকে তাঁর বাঁকানো শট শরীর ছুঁড়েও আটকাতে পারেনি কালীঘাটের গোলকিপার। ৩-০ এগিয়ে যায় লাল-হলুদ। এরপর ম্যাচের ৮০ মিনিটে আরও একটি গোল ইস্টবেঙ্গলের। এবার সেই এডউইন।৪-০ করেন তিনি।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কি পাকিস্তান যাবেন বিরাট-রোহিতরা , কী বললেন বোর্ড সচিব ?


Related articles

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...