Monday, March 16, 2026

আজ ফের CGO-তে সন্দীপ, পলিগ্রাফ পরীক্ষায় সত্য জানতে মরিয়া সিবিআই 

Date:

Share post:

এক সপ্তাহে এই নিয়ে অষ্টম বারের জন্য সিবিআই-এর মুখোমুখি আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি (CBI)। শুক্রবার ১৫ অগাস্ট থেকে প্রত্যেকদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে। মিম ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনও পর্যন্ত হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষের কাছ থেকে সেরকম কোন তথ্যই মেলেনি। বরং বেশ কিছু বিষয়ে অসংগতি নজরে আসে তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে আদালতে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী আজ বিকেলের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে শিয়ালদহ কোর্টের ম্যাজিস্ট্রেটকে।

আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা যখন ঘটে তখন হাসপাতালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব ছিল সন্দীপ ঘোষের উপর। চিকিৎসক তরুণীর মৃত্যুর পরই অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এরপর থেকেই একাধিক দুর্নীতিতে সন্দীপের জড়িয়ে থাকার তথ্য উঠে আসছে। আরজি কর থেকে পদত্যাগের পর তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেছিল রাজ্য সরকার। কিন্তু তাতেও বিক্ষোভ শুরু হয়। এরপর কলকাতা হাইকোর্ট তাঁকে ছুটিতে যেতে নির্দেশ দেন। এরপর ন্যাশনাল থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু চিকিৎসক তরুণীর মৃত্যুতে সন্দীপের ভূমিকা নিয়ে ধোঁয়াশা কাটছে না। শুক্রবার সকাল দশটার কিছু পরে সল্টলেকে সিবিআই (CBI ) দফতরে হাজির হন প্রাক্তন অধ্যক্ষ। এগারোটা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।


spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...