Wednesday, March 4, 2026

লেবাননে হা.মলা ইজরায়েলের, পাল্টা ৩০০ মি.সাইল হা.না হিজবুল্লার

Date:

Share post:

যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত পশ্চিম এশিয়া।একের পর এক হামলায় ভয়াবহ পরিস্তিতি।এবার লেবাননে হামলা চালাল ইজরায়েল।ইজরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে তারা।  হিজবুল্লা  পাল্টা ৩০০ মিসাইল ছুড়েছে ইজরায়েলের সামরিক ঘাঁটি নিশানা করে। ইজরায়েলের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকেছেন। ৪৮ ঘণ্টার জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইজরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার ভোর থেকে লেবাননকে লক্ষ্য করে পূর্বনির্ধারিত হামলা চালানো হচ্ছে। ইজরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলি চক্কর কাটতে শুরু করেছে লেবাননের আকাশে। হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে চলছে একের পর এক গোলাবর্ষণ।

হিজবুল্লার দাবি, তাদের সশস্ত্র বাহিনীর কমান্ডার ফুয়াদ সুকরের হত্যার পর থেকেই ইজরায়েলে হামলা চালানোর পূর্ব পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই মতো ড্রোন মারফৎ এয়ার স্ট্রাইক চালানো হচ্ছে। রবিবার ভোরে পূর্ব পরিকল্পনা মতো ইজরায়েল প্রথম হামলা চালায় লেবাননে। বিবৃতি দিয়ে ইজরায়েলের সেনা আইডিএফ জানিয়েছে, উত্তর ও মধ্যে ইরানে হামলার ছক ছিল হিজবুল্লার। তাতে বাধা দিতেই অভিযান চালাচ্ছে ইজরায়েলের বায়ুসেনা। আরও দাবি, হিজবুল্লার কয়েক হাজার রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। হিজবুল্লা সেনা ঘাঁটি লক্ষ্য করে চলছে গোলা বর্ষণ।

প্রসঙ্গত, গত ১২ অগাস্ট লেবানন থেকে প্রায় ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছিল ইজরায়েলি সেনা। ইজরায়েলের দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই পরিত্যক্ত জমিতে গিয়ে পড়েছিল।

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...