Wednesday, May 13, 2026

ইউক্রেন সফর ঘিরে বিতর্ক! মোদি দেশে ফিরতেই চটে লাল পাকিস্তান

Date:

Share post:

ইউক্রেন (Ukraine) থেকে ফেরার পথে পাকিস্তানের (Pakistan ) আকাশসীমা ব্যবহার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিমান! এই ইস্যুতেই ভারতের প্রধানমন্ত্রীর উপর চটে লাল পাকিস্তান। সম্প্রতি পোল্যান্ড সফরে যান মোদি। গিয়েছিলেন ইউক্রেনেও। আর সফর সেরে দেশে ফিরতেই ভারতের প্রধানমন্ত্রী মোদিকে একহাত নিল পাকিস্তান।

পাক সরকারের অভিযোগ, পাকিস্তানের একাধিক অঞ্চলের ওপর দিয়ে নরেন্দ্র মোদির বিমান উড়ে গেলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেওয়া দেননি মোদি। পাকিস্তানের দাবি, ইউক্রেন থেকে দেশে ফেরার সময়ে নরেন্দ্র মোদির বিমান চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশের ওপর দিয়ে উড়েছে। অভিযোগ, কমপক্ষে ৪৫ মিনিট পাক আকাশসীমা মোদি ব্যবহার করলেও, কোনও ‘গুড উইল’ বার্তা দেননি। এরপরই মোদির বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগে সরব পাক সরকার।


অন্যদিকে আগামী অক্টোবর মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন সামিটের শীর্ষ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে সূত্রের খবর, সেই বৈঠকে প্রধানমন্ত্রী মোদির উপস্থিত থাকার সম্ভাবনা একেবারেই কম। ইতিমধ্যে খবর চাউর হতেই এমনিতে ভারতের উপর রেগে লাল পাকিস্তান। তার মধ্যে মোদির বিরুদ্ধে পাক সরকারের নয়া অভিযোগে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে এখনও এই বিষয়ে নয়া দিল্লির কোনো প্রতিক্রিয়া মেলেনি।


Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...